Header Ads

বিশ্ব বাজারে নরসিংদীর মনোহরদীর কলা !! মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি

 



বিশ্ব বাজারে স্থান করে নিয়েছে নরসিংদীর কলা নরসিংদী জেলার মনোহরদী ও শিবপুর উপজেলা সবচেয়ে বেশি কলা চাষ হয়ে থাকে নরসিংদী জেলার সবচেয়ে বড় কলার পাইকারি বাজার হলো মনোহরদী উপজেলার অর্জুনচর খালের গাট বাজার ,চালাকচর কলা বাজার ও হাতিরদিয়া বাজারে কলার পাইকারি হাট রয়েছে কলা চাষীরা প্রতি সাপ্তাহে ৫০ হাজার কলার ছড়া বিক্রি করে থাকে। প্রতিটি কলার ছড়া ৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। প্রতি সাপ্তাহে প্রায় ২ কোটি টাকার কলা বিক্রি হয়। নরসিংদীর এই কলা দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায় পাইকাররা। 

এই কলার একটি অংশ রাজধানী ঢাকা হয়ে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ১৫ টি দেশে রপ্তানী করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত ফল -ফসলের মাঝে গম,ধান ও ভুট্রার পরে কলার স্থান ৪ নাম্বারে।এশিয়া -প্যাসিফিক কলা উৎপাদনের মূল কেন্দ্র। দিন দিন কলার বাজার বড় হচ্ছে, ফলে বেড়ে চলছে কলার উৎপাদন ।

বর্তমানে মোট কলা উৎপাদন ১১৬ মিলিয়ন টন যার বর্তমান বাজার মূল্য গিয়ে দারিয়েছে ৩১ মিলিয়ন ইউএস ডলার।এ উৎপাদনের মাএ ১৫% আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। ধীরে ধীরে এই বাজার দখলে চেস্টায় আছে বাংলাদেশ ।রপ্তানির তালিকায় ২০১২ সালে যুক্ত হয় নতুন পন্য " সাগর কলা"সে বছর বাংলাদেশ থেকে ২০ হাজার কেজি সাগর কলা পোল্যান্ডে রপ্তানি করেছে বাংলাদেশ যার মূল্য ৭ হাজার ২৫৫ ডলার বা প্রায় ছয় লাখ টাকা 

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.