আপনি কি জানেন?অ্যানোরেক্সিয়া রোগের মূল কারণ কি
অ্যানোরেক্সিয়া রোগের মূল কারণ রোগীর অস্বাভাবিক চিন্তাভাবনা।
অ্যানোরেক্সিয়া নার্ভোসার প্রধান লক্ষন ও উপসর্গগুলো হলোঃ
● রোগা হওয়া সত্বেও খাবার তালিকায় খাবার নিয়ে অনেক বাঁধা নিষেধ থাকে।
● বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন অনেক কম থাকলেও সে মনে করে ওজন অনেক বেড়ে গিয়েছে।
● অযথা বাহানা দিয়ে খাবার না খাওয়ার অভ্যাস। খুব অল্প খাওয়া সত্বেও খাবার ও ক্যালরি নিয়ে বাতিক। প্রায়ই খাবার খাওয়ার ভান করা বা খাবার খাওয়া নিয়ে মিথ্যা কথা বলা।
● নিজের ওজন বেশী ভাবা নিয়ে ভ্রম, নিজেকে কেমন দেখাচ্ছে তা নিয়ে বাতিকগ্রস্তের মতো সচেতনতা।
● সবসময়ে নিজের শরীর ও চেহারা নিয়ে খুঁতখুতে হওয়া।
● মহিলাদের গর্ভাবস্থায় না থাকার পরেও মাসিক ২-৩ মাস বন্ধ থাকা।
● শরীর এর গঠন ও উপাদান মারাত্বকভাবে ভেঙ্গে যায় ও
ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসে।
● পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।
● রক্তচাপ কমে যেতে পারে। চর্বি কমে যাওয়ায় চামড়ায় খসখসে ভাব আসবে।
● অতিরিক্ত পরিমাণে ব্যায়াম করা।
◾যেসব উপসর্গগুলির দিকে বিশেষ নজর রাখতে হবেঃ বিষণ্ণতা, উদ্বেগ, ভঙ্গুর হাড় ও নখ, খুব বেশী চুল পড়া, ঘন ঘন অজ্ঞান হওয়া।


No comments