Header Ads

নরসিংদী শিবপুরের দর্শনীয় স্থান সোনাইমুড়ি টেক

 


নরসিংদী শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের পাশেই সোনাইমুড়ি টেক বা পাহাড় (Sonaimuri Tek) অবস্থিত। লাল মাটির পাহাড়ি টিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ী সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ির এ এলাকাটি।

এখানে রয়েছে একাধিক লাল মাটির টিলা। টিলার বুকচিরে ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম করেছে। লাল মাটির টিলার উপর থেকে এলাকার মনমূগ্ধকর পাহাড়ি ও সমতলের সৌন্দর্য উপভোগ করার মতো। এখানে নাটক ও সিনেমার সুটিং হয়ে থাকে। এখানে রয়েছে পিকনিক ষ্পট ও পার্ক।

প্রতিদিন আগত পর্যটকদের উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে থাকে। বিশেষ করে সপ্তাহিক ছুটির দিন গুলোতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

সোনাইমুড়ি টেক কিভাবে যাওয়া যায়:

ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাস ষ্টেশন নেমে রিক্সা যোগে কিংবা ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুড়ি পাহাড়ের সামনে এসে নামা যায়।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.