Header Ads

নরসিংদীতে ভূমি ও ইমারত ব্যবসার আড়ালে প্রতারণার মামলায় দুই প্রতারক মানসুর ও মাসুদ গ্রেফতার।

 

নরসিংদীতে ভূমি ও ইমারত ব্যবসার আড়ালে প্রতারণার মামলায় দুই প্রতারক মানসুর ও মাসুদ গ্রেফতার।


ইলিয়াছ হায়দার : ১৮টি সাজা পরোয়ানাসহ ৩০টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২জন আসামী গ্রেফতার

 ৩১ আগস্ট ৩০টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মানসুর ও মাসুদকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। 

মানসুর (৩২) এবং মাসুদুর রহমান নুর@ মাসুদুর রহমান @ মাসুদ@ মাসুদ বিন মাসুদ(৩৭), উভয় পিতা- মাহমুদুল হাসান মাদানী, সাং-পূর্ব ব্রাহ্মন্দী (মদিনা ভিলা), থানা ও জেলা-নরসিংদীদ্বয়ের বিরুদ্ধে ২০১১ সাল হতে ২০২১ সাল পর্যন্ত নরসিংদী মডেল থানায় বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও অর্থদন্ড সম্বলিত ১৮টি সাজা গ্রেফতারী পরোয়ানা এবং ১২টি গ্রেফতারী পরোয়ানা মুলতবী ছিল। দীর্ঘদিন যাবৎ নরসিংদী মডেল থানার একাধিক দল আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পুলিশ তাদের বর্তমান অবস্থান উদঘাটন করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবত ঢাকায় আত্মগোপন করে ছিল।৩১ আগস্ট  গোপন সংবাদের ভিত্তিতে জনাব শাহেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদীর তত্ত্বাবধানে জনাব সওগাতুল আলম, অফিসার ইনচার্জ, নরসিংদী মডেল থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাঃ হারুন অর রশিদ,  পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম এর সহযোগিতায় এসআই/ফয়জুল হাকিম খান ও এএসআই/মোঃ মাসুদ রানা ঢাকার পল্লবী থানা এলাকা হতে মানসুর ও মাসুদ কে রাত্ ০২.৩০  গ্রেফতার করে।


তারা দুই সহোদর দীর্ঘদিন যাবত ভূমি ব্যবসা ও ইমারত নির্মাণ এর আড়ালে মানুষের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাৎ-এ লিপ্ত ছিল। মানসুরের নামে ১০টি সাজা পরোয়ানায় মোট-০৯ বছর ০৬ মাস কারাদন্ড ও ০১ কোটি ০৩ লক্ষ টাকা অর্থ দন্ড এবং মাসুদের নামে ৮টি সাজা পরোয়ানায় মোট-০৬ বছর কারাদন্ড এবং ০১ কোটি ১০ লক্ষ টাকা অর্থদন্ড রয়েছে। এছাড়াও মানসুরের নামে ০৯টি গ্রেফতারী পরোয়ানা এবং মাসুদের নামে ০৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।


আসামীদ্বয়কে গ্রেফতারের ফলে নরসিংদী মডেল থানায় দীর্ঘদিনের মূলতবী ৩০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা সম্ভপর হলো। জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম, পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের নেতৃত্বে নরসিংদী জেলা পুলিশ গ্রেফতারী পরোয়ানা, বিট পুলিশিং, অপরাধ নিয়ন্ত্রণ ও দমন সহ মানবিক পুলিশিং এর মাধ্যমে নরসিংদীবাসীকে কাঙিক্ষত সেবা প্রদানে বদ্ধ পরিকর।

উল্লেখ্য এই আসামিরা একই ফ্ল্যাট ২/৩ জনের কাছে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.