নরসিংদী জেলার "নামকরণের ইতিহাস"জেনে নিন?
নরসিংদী জেলার নামকরণের ইতিহাস
নরসিংদী জেলার নামকরণ নিয়েও নানা মত প্রচলিত আছে । বিভিন্ন সূত্রে জানা যায় , সোনারগাঁ ভূ-খন্ডের উত্তর-পশ্চিম সীমান্তে শীতলক্ষ্যা নদীর তীরে 'ধনপদ সিংহ' নামক এক হিন্দু ভূ-স্বামী জমিদারী প্রতিষ্ঠা করে রাজা খেতাব গ্রহন করেন।
রাজা ধনপদ সিংহের এক মাত্র পুত্র নরসিংহ শীতলক্ষ্যা নদীর তিন মাইল পুর্বে , প্রাচীন ব্রহ্মপুত্র নদীর তীরে মহেশ্বরদী পরগনায় 'নগর নরসিংহ' নামে একটি ছোট শহর প্রতিষ্ঠা করে বসবাস করতে থাকেন ।এবং এই নরসিংহের নাম অনুসারেই পরে নরসিংদী জেলার নামকরণ করা হয় ।
আবার অনেকেরই ধারণা, এখানকার আদিবাসীরা সিংহের মতই পরাক্রমশালী ছিলেন বলে এ স্থানের নামকরণ করা হয়েছে নরসিংদী ।
অন্য একটি সুত্রে জানা যায় , সেন রাজারা শহরে বিষ্ণুর নরসিংহ অবতার রুপ একটি মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন , সেই থেকে এই অঞ্চলের নাম নরসিংদী ।


No comments