Header Ads

মনোহরদীতে বীষপান করে "ইকবাল "নামে যুবকের মৃত্যু

 নরসিংদী মনোহরদী উপজেলার   বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বিষপানে ইকবাল নামে এক কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃত ইকবাল উপজেলার বড়চাপা ইউনিয়নের বীরমাইজদীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।


বুধবার সকাল ৯টার দিকে বড়শিতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পর মাঠ থেকে তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে বিষপান করা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে মুমূর্ষাবস্থায় তাকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত ইকবালের ভাতিজা বীরমাইজদীয়া গ্রামের সোহরাবের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.