Header Ads

নরসিংদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

অদ্য বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২১খ্রিঃ) নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।



সভায় নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব, থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু মহাজোটের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক,  বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.