Header Ads

মনোহরদী রামপুর, মাষ্টারবাড়ি, দর্রগাবাজার, তেতুলতলা বাজারে "ভোক্তা অধিকার অধিদপ্তের"বাজার তাদারকি অভিযান

 


অদ্য ০৫-০৯-২০২১ইংতারিখ বেলা ১১.৩০মিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার রামপুর, মাষ্টারবাড়ি, দরগারবাজার, তেতুলতলা বাজারে "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের "সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান  মহোদয়ের নেতৃত্বেএ বাজার তদারিক অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা আপডেট না-করা  থাকাতে রবীন্দ্র স্টোরের মালিক রবীন্দ্র বণিক কে


"ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৩৮ ধারায়১০০০/ টাকা, বেশি ওজনের মিষ্টির কার্টুন (২৪৬গ্রাম) ক্রেতা দেওয়ার জন্য সংরক্ষণ করাতেও  মূল্য তালিকা না থাকাতে  শ্রীকষ্ণ মিষ্টান্ন  ভান্ডার এর মালিক কৃষ্ণ মোদককে" ভোক্তা অধিকার সংরক্ষণ আইন  ২০০৯এর ৩৮ ও৪৬ ধারায়৩০০০/টাকা, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এর মালিক মোঃ ফারুককে ৫০০/ টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রির জন্য নয় এমন ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করাতে জাহান ফার্মেসির মালিক মো আব্দুল্লাহ ফারুক কে  ৫০০/টাকা ,কাকলি এন্টারপ্রাইজের মালিক আবুল জামালকে ২০০০/টাকা সর্বমোট ৭০০০/টাকা জরিমানা আদায় করা হয়।"কোভিড-১৯"বিস্তার রোধ কল্পে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে সরকার ঘোষিত নির্দেশনা সমূহ অবশ্যই যথাযথভাবে পালনের পরামর্শ প্রদান করা হয়। সহযোগিতায় ছিলাম আমি মোহাম্মদ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ মোবারক হোসেন ও রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ফোর্স।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.