পলাশে পুলিশের অভিযানে ০৩ টি চোরাই গরু উদ্ধার সহ গরু চোর গ্রেফতার-০১
পলাশ থানা পুলিশ কর্তৃক ০৩ টি চোরাই গরু উদ্ধার সহ গরু চোর গ্রেফতার-০১ জন।
ইং ০৮/০৯/২০২১ খ্রি: রাত্র ০২:৪৫ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০৩টি গরু, যাহা ০১টি কালো রংয়ের, ০১টি লাল রংয়ের ও অন্য ০১টি সাদা রংয়ের গরু এবং চোরদের ব্যবহৃত একটি কাভাার্ডভ্যান, যাহার রেজি:-ঢাকা মেট্রো-ন-১৩-৬৮৮৪ উদ্ধার পূর্বক আসামী ১। মো: ফেরদৌস মিয়া(৪১) পিতা-মো: হানিফা মাতা-মোসা: হাশেদা বেগম সাং-শ্যামতলী, পটিয়া, ডাকঘর-নূরালাপুর, থানা-মাধবদী জেলা-নরসিংদীকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসেন। উল্লেখিত গরুগুলো সনাক্ত পূর্বক প্রকৃত মালিকদের পলাশ থানায় আসার জন্য অনুরোধ করা হইল।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রহিয়াছে।


No comments