নরসিংদী জেলা প্রশাসক এর মনোহরদী সফর বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন"
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মনোহরদী সফরঃ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প পরিদর্শন"
০২ সেপ্টেম্বর ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান তাৎক্ষণিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মনোহরদী উপজেলা সফর করেন।
প্রারম্ভেই তিনি বড়চাপা ইউনিয়নে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত গৃহ পরিদর্শন করেন। তিনি অতিবৃষ্টির ফলে সেখানে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতার তাৎক্ষণিক সমাধান করেন এবং সেখানকার অসচ্ছল অধিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
পরবর্তীতে তিনি চালাকচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে একাডেমিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্কুলের উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি উপজেলা পর্যায়ে শিক্ষকদের অংশগ্রহণে চলমান প্রশিক্ষণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
দিনের দ্বিতীয় ভাগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চন্দনবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় সংক্রান্ত বিষয়ে নিয়মানুযায়ী কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।


No comments