মনোহরদী একুদুয়ারিয়াতে শেয়ালের কামড়ে আহত ২২
মনোহরদীতে একদিনে ২২ ব্যক্তিকে শেয়াল কামড়েছে বলে জানা গেছে। মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদী, খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর, রসুলপুর ও চঙ্গভান্ডা গ্রামে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে কমপক্ষে ২২ ব্যক্তি শেয়ালের কামড়ে আহত হয় বলে জানা যায়। শুক্রবার সংঘটিত এ দুর্ঘটনায় ৯ জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আর বাকীরা নিজ নিজ উদ্দোগে স্থানীয় ভাবে চিকিৎসা নেন বলে জানা যায়।
আক্রান্ত রসুলপুর গ্রামের সাজু মিয়ার ছেলে মিন্টু জানান, রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তার পায়ে শেয়াল কামড়ে দিয়েছে। তার এক প্রতিবেশী জইনুদ্দীনের স্ত্রী মনোয়ারাকে অজুরত অবস্থায় পেছন থেকে শেয়াল নিতম্বে কামড়ে আহত করে। তিনি আরো বলেন, তিনি সহ তার গ্রামের কম করে হলেও ১১ জন নারী পুরুষ শুক্রবার রাতে শেয়ালের কামড়ে আহত হয়েছে।
চঙ্গভাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক শাহীন জানান, তিনি সহ তার গ্রামের ৫ জনকে শেয়াল কামড়েছে। এ ছাড়া খিলুয়া, বাসুলিকান্দী, সৈয়দপুর গ্রামে আরো ৫ থেকে ৬ জন শেয়ালের কামড়ে আহত হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।
রসুলপুর এলাকার ইউপি মেম্বার সোহেল টেলিফোনে তার এলাকার ঘটনা নিশ্চিত করেছেন।
একদুয়ারিয়া ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুল জানান, তিনিও ঘটনাটি শুনেছেন


No comments