নরসিংদীতে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১
জেলা গোয়েন্দা শাখা, নরসিংদী'র এসআই নুরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানাধীন সংগীতা হতে সাইদুল (২২), পিতা- সেলিম, সাং ঘোড়াদিয়া কে ২০০ পিস ইয়াবাসহ গত ০২ অক্টোবর ২০২১ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাইদুলের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।


No comments