Header Ads

দেশে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে "নরসিংদীর লুঙ্গি"

 


■ নরসিংদীর বিখ্যাত  বস্ত্র     - লুঙ্গি

লুঙ্গী সকলের প্রিয় তা যদি হয় নরসিংদীর  বিখ্যাত বস্ত্র লুঙ্গি।বৃটিশ্চ আমল থেকে  এখনো দাপটেই আছে নরসিংদীর  লুঙ্গি। তাঁতের লুঙ্গির জন্য বিখ্যাত নরসিংদী। নরসিংদীর তাঁতের তৈরি লুঙ্গি সারাদেশে সমাদৃত। রাজধানী ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, দিনাজপুর, নোয়াখালী, ময়মনসিংহসহ সারাদেশ থেকে পাইকারি ক্রেতারা শেখেরচর ও মাধবদী বাবুরহাটে এসে সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার ট্রাকভর্তি করে তাঁতের লুঙ্গি নিয়ে যায়। এই তাঁতের লুঙ্গি দেশের চাহিদা মিটিয়ে সুদূর ইউরোপ সহ এশিয়ার বাঁজারে লুঙ্গি রপ্তানি করা হয়। 

২০০০ সালে থেকে দেশের প্রথম লুঙ্গি  বিদেশে রপ্তানি শুরু করে। বর্তমানে  ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, দুবাই, বাহরাইন ও মিয়ানমারে লুঙ্গি রপ্তানি করছে। বাজার ধরতে ভিনদেশি লুঙ্গি তৈরি করেই রপ্তানি করা হচ্ছে। গত বছর প্রায় ১৫ লাখ ডলারের লুঙ্গি রপ্তানি করে। তবে প্রতিবছরই বাড়ছে রপ্তানির পরিমাণ।
বাংলাদেশের ও নরসিংদীর লুঙ্গির মান বিশ্বসেরা।  নরসিংদীতে তৈরী হয়ে থাকে। দাম বেদে ২০০ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লুঙ্গির দাম হয়ে থেকে দেশের শীর্ষ ব্যান্ড আমানত শাহ্ স্ট্যান্ডার্ড এটিএম পাকিজা বুখারী গ্রাম বাংলা লুঙ্গী তৈরি করে থাকে 

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.