Header Ads

নরসিংদীতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 

বিশ্ব নবীর কোনো অপমান সইবেনা মুসলমান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইত‍্যাদি শ্লোগানে শ্লোগানে মুখরিত নরসিংদী জেলার পথ প্রান্তর।

বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সা: ও আয়েশা রা:-কে কটুক্তির প্রতিবাদে নরসিংদী জেলার নরসিংদী সদর, মনোহরদী, রায়পুরা ও মাধবদীসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে জেলার বিভিন্ন উপজেলায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ও অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্যরা বলেন, ধর্মপ্রান মসুলমানরা মহানবী সা:-কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমান তারা কখনোই বরদাশত করবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা:-কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভারতের সকল পণ‍্য বর্জনের আহবান জানান।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.