Header Ads

মনোহরদী হাফিজপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মাদাসার শিক্ষক নিহত



মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম উপজেলা চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিন কন্যা সন্তানের পিতা আবুল কালাম পেশায় স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সাথে প্রতিবেশি শহীদ উল্লাহ’র জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ হামলায় আব্দুল আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবা (২৮) সহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের মাঝে হাফেজ আবুল কালাম শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। শহিদুল্লাহকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.