নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান চাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় কাভার্ডভ্যান চাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হায়দার তালুকদার বিষয়টি নিশ্চিত করেন
এর আগে সকালে ওই উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ একই উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের বেনু মিয়ার ছেলে।
তিনি পুটিয়ার কারারচর এলাকায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে সাইকেলে চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নিজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আমজাদ।পথে আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকা অতিক্রম করার সময় ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যান তার সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদের মৃত্যু হয়।


No comments