নরসিংদী জেলা প্রশাসক রায়পুরা সফর "ভূমি অফিস ও ডিজিটাল সেন্টার পরিদর্শন"
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের রায়পুরা সফরঃ পাড়াতলী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন"
আজ ১৩ সেপ্টেম্বর ২০২১ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়ন সফর করেন।
এসময় তিনি পাড়াতলী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
তিনি সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে নিয়ম মেনে চলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক নথি ও দলিলাদি যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।


No comments