Header Ads

মনোহরদী চালাকচর বাজারে যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা

 



নরসিংদী জেলা মনোহরদী উপজেলার চালাকচর বাজার দিয়ে বয়ে যাওয়া ঢাকা-মঠখোলা  মহা সড়কে দীর্ঘদিন যাবত গড়ে উঠেছে অবৈধ সি.এন.জি স্টেশন। এতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ।এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।
স্থায়ীভাবে যানজট নিরসনের লক্ষ্যে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম কাসেম এর নির্দেশনায় আজ২৬/১০/২০২১ইং মঙ্গলবার সকাল ১১টায় মনোহরদী থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান,  ওসি তদন্ত আরিফ,  রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম সহ সংঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় মনোহরদী থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান  সি.এন. জি, অটো স্ট্যান্ড এবং রাস্তার পাশে ফুটপাতের দোকানদারদের মাঝে এক জরুরি  নির্দেশনা প্রদান করেন তিনি বলেন,আগামীকাল থেকে  উক্ত  স্থানে  কেহ গাড়ি  পার্কিং করতে পারবেনা এবং ফুট পাতে কোন দোকান থাকবেনা যদি থাকে তবে অবৈধ পার্কিং ও দোকান বসানোর দায়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিকেলে সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে যানজট নিরসনে চালাকচর বাজারে রাস্তার উপর স্থাপনা ও অবৈধ দোকান ভাঙা হয়, ১৩ হাজার টাকা জরিমানা করা হয়, সিএনজি ও অটো স্ট্যান্ড ইউনিয়ন পরিষদের সামনে সরানো হয়। এসময় উপস্থিত ছিলেন   মনোহরদী থানা পুলিশ টিম ও চালাকচর ইউপি চেয়ারম্যান ।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.