Header Ads

পিআইবি ই-লার্নিং প্ল্যাটফর্ম উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান


 তৃণমূলের সাংবাদিকদের প্রশিক্ষণ চাহিদা বৃদ্ধি এবং সুষ্ঠুভাবে ই-লার্নিং কোর্স পরিচালনার সুবিধার্থে পিআইবি সম্প্রতি নিজস্ব ই-লার্নিং প্ল্যাটফরম নিজস্ব ই-লার্নিং প্ল্যাটফরম https://pibelearning.gov.bd/ তৈরি করেছে। এছাড়া ২০২০ সালে পিআইবির বিগত ই-লার্নিং কোর্সগুলোর সনদপত্রের হার্ড কপি হস্তান্তরের জন্য একটি সনদ প্রদান অনুষ্ঠান করার কথা ছিলো, যেখানে সনদপত্র সংগ্রহের জন্য অনেকেই নিবন্ধন করে রেখেছিলেন। করোনা বাস্তবতার কারনে অনুষ্ঠানটি সে সময় করা সম্ভব হয় নি।


পিআইবি'র বর্তমান ই-লার্নিং প্লাটফরমটি উদ্বোধন ও বিগত কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান পিআইবি অডিটোরিয়ামে আগামী ০২ নভেম্বর ২০২১, মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে আয়োজন করা হবে। অনুষ্ঠানে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। পিআইবি মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, এমপি ও মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মকবুল হোসেন পিএএ।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.