Header Ads

মনোহরদী গোতাশিয়া চুলা বাজারে "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের" বাজার তদারকি অভিযান ও জরিমানা

 

অদ্য ২৭-১০-২০২১ ইং তারিখ বেলা ১১.৪৫ মিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা বাজারে "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের" সহকারী পরিচালক জনাব মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে বাজার তদারকি  অভিযান পরিচালিত হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ," বিক্রি জন্য নয়" এমন ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখাতে "ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৫ ও ৫১ ধারায় "রোমান মেডিকেল হল "এর মালিক রুমান ভূঁইয়াকে ১০০০/টাকা," সততা মেডিকেল হল" এর মালিক মোঃ কামাল হোসেনকে ২০০০/টাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টানানো থাকাতে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯"এর ৩৮ ধারায়" জয়নাল  স্টোরের" মালিক মোহাম্মদ জয়নাল আবদীন কে ৫০০/টাকা ও বিসমিল্লাহ স্টোরের মালিক মোঃ মহসিন ভূঁইয়াকে ১০০০/টাকা সর্বমোট=৪৫০০/টাকা জরিমানা আদায় করা হয়।"কোভিড-১৯" বিস্তার রোধ কল্পে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে সরকার ঘোষিত নির্দেশনা সমূহ অবশ্যই যথাযথভাবে পালনের অনুরুধ করা হয়। সহযোগিতায় ছিলাম আমি মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, মোঃ মোবারক হোসেন ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.