Header Ads

মনোহরদীতে সামাজিক সংগঠন "বন্ধু চিরদিন"শীতবস্ত্র বিতরন


 নরসিংদীর মনোহরদীতে পাঁচশতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সমাজকল্যাণমূলক সংগঠন ‘বন্ধু চিরদিন’ এর আয়োজনে মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এসব শীতবস্ত্র  বিতরণ করা হয়।

 এসময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার অপারেশন্স মাহবুবুর রহমান সোহেল, ট্রাস্ট ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন্স আনোয়ার হোসেন ভূঞা আঙুর, সোনালী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র দে, পিটিআইয়ের সিনিয়র ইন্সট্রাক্টর কোহিনূর আল আমিন, তৌহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা পারভীন, উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ফকির সামসুল হক মিঠু, সোশ্যাল মার্কেটিং কম্পানীর জ্যেষ্ঠ প্রোগ্রাম এক্সিকিউটিভ সামসুল আলম খোকা, সহকারী অধ্যাপক মাহমুদা নাছরিন শিউলি।

এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহন করেন মালয়েশিয়া প্রবাসী মিন্টু চন্দ্র বর্মণ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক, পদ্মা অয়েল কম্পানীর র্কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।  শীতবস্র বিতরণ শেষে সংগঠনের নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঞা আঙুর।

কমিটির অন্যরা হলেন, সহসভাপতি সামসুল আলম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা পারভীন মুক্তা, অর্থ সম্পাদক মাহমুদা নাছরিন শিউলি, সাংগঠনিক সম্পাদক পরিতোষ চন্দ্র দে, সমাজকল্যান সম্পাদক রমিজা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কোহিনূর আল আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মন্টু বর্মণ।বন্ধু চিরদিন সংগঠনটি একযুগ ধরে আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষাসহ সামাজিক-মানবিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.