Header Ads

মনোহরদী ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা ও আচরণবিধি মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

  মনোহরদীতে ইউনিয়ন পরিষদ  নির্বাচন-২০২১ ও উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



আজ মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে মনোহরদী উপজেলার শুকুন্দি, লেবুতলা, দৌলতপুর, একদুয়ারিয়া, গোতাশিয়া, বড়চাপা, কাঁচিকাটা, চন্দনবাড়ী ও চালাকচর ইউনিয়ন পরিষদের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


একই তারিখ অপরাহ্নে রায়পুরা উপজেলা হলরুমে রায়পুরা পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 



পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ প্রদানসহ নির্বাচনে সহিংসতামূলক কাজে লিপ্ত না হওয়ার জন্য আহবান জানান। 


সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক, নরসিংদী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, নরসিংদী জনাব মোঃ মেছবাহ উদ্দিন। 


মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যগণ অংশগ্রহণ করেন।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.