মনোহরদীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন ডাকাতি মামলায় ১৭ বছরের, অপরজন ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
বুধবার মনোহরদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে উপজেলার মির্জাপুর খালপাড় গ্রামের হেলাল উদ্দীনের পুত্র বাচ্চু (২৯) ১৭ বছরের ও কোচের চর গ্রামের চান্দে আলীর ছেলে আল আমিন ৫ বছরের সাজাপ্রাপ্ত।
পুলিশ জানায়, মনোহরদী থানার এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযানে এই দুইজনকে গ্রেপ্তার করে।
মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান, উভয় আসামিকেই আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

No comments