Header Ads

মনোহরদী একদুয়ারিয়াতে পুলিশের দেয়া ঘর পেল অসহায় পরিবার


নরসিংদীর মনোহরদীতে একদোয়ারিয়া ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের দীনেশ মনি দাশ ও গীতা মনি দাশ  দম্পত্তি অন্যের আশ্রয় ছেড়ে এখন থাকবেন  দুই কক্ষের দৃষ্টিনন্দন পাকাবাড়িতে। থানা পুলিশ মাধ্যমে নতুন ঠিকানা পেয়ে আবেগে আপ্লুত এই দম্পত্তি।

‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে নামের তালিকা পাঠায় নরসিংদী জেলা পুলিশ। এরপর মনোহরদী থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে দুই রুম বিশিষ্ট ঘর নির্মাণ সম্পন্ন হয়। সেই ঘরে দেওয়া হয়েছে দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল।

গতকাল রবিবার (১০ এপ্রিল)


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় মনোহরদী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক এবং বাংলাদেশ পুলিশের মাধ্যমে বাস্তবায়িত গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন করেন। 

তারই ধারাবাহিকতায় মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ ডিজাইনের নির্মিত ঘরটি অসহায় পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। নতুন ঘর পেয়ে ওই দম্পত্তি জানান, এতদিন মাথা গোঁজার ঠাঁই ছিল অন্যের বাড়িতে। আমাদেরকে  খুজে বের করে পরিবারের পাশে দাঁড়িয়েছে মনোহরদী থানা পুলিশের লোকজন। করে দিয়েছেন নতুন ঘর। সেখানে জীবনের বাকী সময়টুকুতে পরিবারের লোকজন নিয়ে বসবাস করবো। 

ঘর হস্তান্তর প্রক্রিয়া শেষে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশের জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ  উপলক্ষে দেশের প্রতিটি থানার ন্যায় অত্র থানায় ঘর পেয়েছে একটি ভূমিহীন পরিবার। ঘর পেয়ে পরিবারটি খুব খুশি হয়েছে। পরিবারটি বাকি জীবন কিছুটা হলেও সাচ্ছন্দে কাটাতে পারবে। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন,মনোহরদী থানার (ওসি তদন্ত) জহির, স্থানীয় চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক, মনোহরদী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিস উদ্দিন শাহীন, সেক্রেটারি অ্যাড. মোতালিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.