রায়পুরা থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ১১ রমজান জেলা পুলিশ, নরসিংদীর আয়োজনে রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে রায়পুরা থানা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ (রায়পুরা), পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম-সহ আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে রায়পুরা থানা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, থানাধীন বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, জেলা পুলিশের আয়োজনে প্রতিদিন পুলিশ লাইন্স, নরসিংদীতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার, নরসিংদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে অফিসার ও ফোর্সের ইফতার ব্যবস্থাপনা তদারকিসহ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।



No comments